ঈদ শেষে রেলপথে ঢাকামুখী মানুষের ভিড়, নেই বড় ভোগান্তি

আপডেট : ০২ জুন ২০২৬, ১০:২০ এএম

বড় ধরনের কোনো ঝামেলা ও ভোগান্তি ছাড়াই ঈদের ছুটি শেষে রেলপথে রাজধানীতে ফিরছে নগরবাসী। যাত্রীরা বলছেন, যাত্রা পথে কিছুটা ভিড় থাকলেও ঈদ যাত্রা ছিলো স্বস্তির।

মঙ্গলবার (২ জুন) সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল কর্মস্থলে ফেরা মানুষের ভিড়। 

প্রিয়জনের সাথে ছুটি কাটিয়ে ফেরা নগরবাসীরা জানালেন, এবার ঈদ যাত্রা ছিলো স্বস্তির। ফিরতি রেল যাত্রায় বড় কোনো ঝামেলা হয়নি। 

রেল কর্তৃপক্ষ বলছে, ফিরতি যাত্রায় সময়সূচির কোনো বিপর্যয় ঘটেনি। চাপ বেশি থাকায় দূরপাল্লার ট্রেনগুলো যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্টেশনে বিরতির সময় কিছুটা বাড়িয়েছে। 

এ বছরের ঈদযাত্রায় এখনো পর্যন্ত কোন দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকে মোট ১২টি ট্রেন ঈদের ফিরতি যাত্রায় কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। 

আরবিএস
নানা ঝামেলা ও ভোগান্তি মাথায় নিয়েই পবিত্র ঈদুল আজহার মাত্র একদিন আগে রাজধানী ছাড়ছেন লাখো ঘরমুখো মানুষ। বুধবার (২৭ মে) ঢাকার সড়ক ও নৌপথে যাত্রীচাপ কিছুটা কম থাকলেও রেলপথে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।...
ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে মুখর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই স্টেশন ও ঘাটে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে কিছু ট্রেনে শিডিউল বিপর্যয় না থাকলেও...
ঝুম বৃষ্টির মাঝেও থেমে নেই ঘরমুখো মানুষের ঈদযাত্রা। তবে গত কয়েক বছরের মতো এবার নৌপথে নেই সেই উপচে পড়া ভিড়।
দুপুরের দিকে রাজধানীতে নামা মুষলধারে বৃষ্টি ঈদযাত্রায় বাড়তি ভোগান্তি তৈরি করেছে।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর