পদ্মাসেতু প্রকল্পে ক্ষতিগ্রস্তদের লিজ দলিল হস্তান্তর

পদ্মাসেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ৮১৪টি পরিবারের মাঝে লিজ দলিল হস্তান্তর করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে মন্ত্রীর কাছ থেকে দলিল পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 

কর্তৃপক্ষ জানায় সাতটি পুনর্বাসন সাইটে পর্যায়ক্রমে মোট ৩০১১টি পরিবারের মাঝে লিজ দলিল হস্তান্তর করা হবে।

সেতুমন্ত্রী তার বক্তৃতায় বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন বাঙ্গালী চোর না বীরের জাতি।

এদিকে স্থানীয়রা জানায়, পদ্মাসেতু যেহেতু দৃশ্যমান তাই সম্পত্তি ছেড়ে দিয়েও মনে কোন কষ্ট নেই তাদের।

আরও পড়ুন: গাজীপুর সিটি মেয়রকে আওয়ামী লীগের শোকজ


প্রসঙ্গত, পদ্মা সেতুর প্রকল্পের নির্মাণ কাজে ২০,৭৫৫ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে সর্বমোট ৭৩৩.৬০ কোটি টাকা সহায়তা ও ১০৫৮ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ২৩.৩৮ কোটি ভিটা উন্নয়ন সহায়তা প্রদান করা হয়েছে।


একাত্তর/আরএ