ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম

নোয়াখালীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়েদুল কাদেরর বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌনে ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলায় ওবায়দুল কাদেরর বাড়িতে গুঁড়িয়ে দেওয়ার জন্য একদল ছাত্র-জনতা বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে ঢোকে। এসময় তারা দ্বিতল ভবনে ঢুকে ভেতরে থাকা কিছু আসবাবপত্র ছুড়ে নিচে ফেলে দেয়। পরে সেসবে আগুন ধরিয়ে দেওয়া হয়। তারা ভবনের ওপরেও আগুন দেয়। চালানো হয় লুটপাটও।

নোয়াখালীর বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আরিফ জানান, যারাই স্বৈরাচার দোসর হিসেবে কাজ করবে তাদেরই এই পরিণতি হবে।

তার দাবি, এই ঘটনা সাধারণ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে স্লোগান দিয়ে শত শত ছাত্র-জনতা ওই বাড়িতে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালান। তারা ঘরের দরজা-জানালা ও গ্রিল ভেঙে লুটপাট চালান এবং অগ্নিসংযোগ করেন। এতে ওবায়দুল কাদের ও তার ভাইদের পাঁচটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওবায়দুল কাদেরের ওই বাড়িতে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা তার পরিবার নিয়ে বসবাস করতেন। পাশের বাড়িতে বসবাস করতেন তার আরেক ছোট ভাই শাহাদাত হোসেন। ৫ আগস্টের পর থেকে তারা সপরিবারে পলাতক।

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর