পদ্মায় তীব্র স্রোতের কারণে টানা ৪৮ দিন বন্ধ থাকার পর সীমিত আকারে চালু হয়েছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে জরুরী পরিষেবার ও ছোট আকারের যানবাহন নিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় ফেরি ক্যামেলীয়া ও বেগম সুফিয়া কামাল।
আরও পড়ুন: অবশেষে খুললো বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নদীর স্রোত পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় ঝুঁকি এড়াতে বহরে পাঁচটি ফেরি রাখা হয়েছে। ফেরিতে ভারী কোন বাহন থাকবেনা। রাতেও ফেরি চলাচল করবে না । তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে ফেরির আকার ও সময়সীমা বাড়ানো হবে।
এদিকে ঘাট চালু হওয়ার প্রথম দিনে সকাল থেকে ঘাটে যানবাহনের কোন চাপ দেখা যায়নি। পার্কিং ইয়ার্ডগুলো ফাঁকা দেখা গেছে।
একাত্তর/টিএ