ঝড়ো বাতাসে এক ঘণ্টা বন্ধের পর দুই রুটে ফেরি চালাচল শুরু

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম

প্রবল ঝড়ো বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদীতে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো। 

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সোয়া সাতটা থেকে রাত সোয়া আটটা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল স্থগিত রাখে কর্তৃপক্ষ। পরে তা স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানান, সন্ধ্যায় হঠাৎ প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হলে নদী উত্তাল হয়ে পড়ে। এ সময় মাঝপদ্মে বড়ো ধরনের দুর্ঘটনা এড়াতে দুই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকাকালীন পাটুরিয়া ঘাটে ছয়টি এবং দৌলতদিয়া ঘাটে চারটি ফেরিকে পন্টুনে আটকে রাখা হয়। একই সময়ে আরিচা ও কাজিরহাট ঘাটেও পাঁচটি ফেরি নিরাপদ অবস্থানে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ের চারটি ঘাটে কয়েকশ যানবাহন আটকে পড়ে, ফলে যাত্রী ও চালকদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, প্রায় এক ঘণ্টা পর রাত সোয়া আটটার দিকে ঝড়ো বাতাস থেমে গেলে এবং পরিস্থিতি অনুকূলে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। বর্তমানে এই দুই রুটে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে।

একাত্তর/এসি
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর