দুইঘণ্টা বন্ধের পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল শুরু

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১০:৫৩ এএম

ঘন কুয়াশার কারণে প্রায় দুইঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ৯টা থেকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর থেকে পদ্মা অববাহিকায় হঠাৎ ঘন কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। সকাল ৭টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে ফেরি ‘শাহ পরান’ ও ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’। এছাড়া আরও ১১টি ফেরিকে উভয় পাশের ঘাটে নোঙর করিয়ে রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় দুই শতাধিক যানবাহন আটকে পড়ে। এর মধ্যে শতাধিক পণ্যবাহী ট্রাক রয়েছে। দীর্ঘ সময় ঘাট এলাকায় অপেক্ষায় থাকায় সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তির শিকার হন।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম আবদুস সালাম জানান, সকাল ৭টার দিকে কুয়াশা ভেদ করে নৌপথ দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। মাঝপদ্মায় আটকে থাকা ফেরি শাহ পরান ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ইতোমধ্যে ঘাটে পৌঁছেছে।

বর্তমানে এই নৌরুটে যানবাহন পারাপার স্বাভাবিক রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

একাত্তর/আরএ
প্রবল ঝড়ো বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদীতে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো। 
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে শনিবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর সকালে চালু হয়েছে।
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে টানা চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর-দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর