ভাইকে বাঁচাতে গিয়ে অতলে হারালো বোনটিও

ভোলায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ভোলার সদর উপজেলার দুই নং ইলিশা ইউনিয়নের সাত নং ওয়ার্ডের দক্ষিণ ইলিশা গ্রামে কালু মিয়ার হাট সংলগ্ন মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত দুই শিশুর নাম জাহিদুল (৬) ও রেহানা (৫)। শিশু জাহিদুল ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের জসিমের  ছেলে ও রেহানা একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের  খোকন মাঝির মেয়ে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

স্থানীয় ও শিশুদের পরিবার জানায়, পুকুরে গোসল করতে গেলে প্রথমে জাহিদুল পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে রেহানাও ডুবে যায়। পরে স্বজনরা তাদের পুকুরে দেখতে পেয়ে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: ভারত থেকে বিকেলে আসছে ১০ লাখ সেরামের টিকা

ইলিশা ফাঁড়ির এসআই শেখ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

একাত্তর/এসি