ভারত থেকে বিকেলে আসছে ১০ লাখ সেরামের টিকা

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৭:০০ পিএম

ভারতের সেরাম ইনস্টিটিউট উৎপাদিত করোনার টিকা কোভিশিল্ডের ১০ লাখ ডোজ আজ (শনিবার) ঢাকায় আসছে।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সূত্র জানিয়েছে, বেক্সিমকোর মাধ্যমে কেনা এই ১০ লাখ টিকা শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকায় পৌঁছাবে। 

বাংলাদেশ সরকার গত বছরের ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ টিকা কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি সই করে। চুক্তি অনুযায়ী, তাদের কাছ থেকে প্রতি মাসে বাংলাদেশের ৫০ লাখ ডোজ করে টিকা পাওয়ার কথা ছিল। দুই কিস্তিতে সেই টিকার ৭০ লাখ পাওয়াও যায়। চলতি বছরের ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা টিকার ৫০ লাখের প্রথম চালান আসে। ২৩ ফেব্রুয়ারি আসে দ্বিতীয় চালান।

এর মাঝে ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানলে পরিস্থিতি সামাল দিতে সিরামের টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় দেশটির সরকার। নিজেদের দেশে বাড়তি চাহিদার জোগান দিতে চলতি বছরের ২৫ মার্চ এমন সিদ্ধান্তের কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর বাংলাদেশ চুক্তির আর কোনো টিকা পায়নি।

আরও পড়ুন: পাঁচ মাসের মধ্যে টিকা পাবে দেশের ৮০ শতাংশ মানুষ: স্বাস্থ্যমন্ত্রী

এদিকে ভারত বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার দেয়। ভারত প্রথম দফায় চলতি বছর ২১ জানুয়ারি বাংলাদেশকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা উপহার দেয়।

দ্বিতীয় দফায় ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা এসে ১২ লাখ টিকা উপহার দেন। তৃতীয় দফায় ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ৮ এপ্রিল ঢাকায় এসে এক লাখ টিকা উপহার দেন। ফলে কেনা টিকা আর উপহার মিলিয়ে ভারত থেকে এখন পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ডোজ টিকা দেশে এসেছে। আজ আবার ভারত থেকে নতুন করে টিকার চালান আসার খবর পাওয়া গেলো।

একাত্তর/এসি

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।মঙ্গলবার স্বাস্থ্য...
করোনার অমিক্রন ও ডেলটা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শিগগিরই টিকা কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এই টিকা বাইভ্যালেন্ট কম্বাইন্ড ডোজ হিসেবে দেয়া হবে। তবে...
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী টিকার চতুর্থ ডোজের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের...
সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে পাঁচ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাদানে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে শুরু হওয়া তিন সপ্তাহের এ কর্মসূচিতে টিকার আওতায় আনা হবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর