লঘুচাপের প্রভাবে বৃষ্টি, ট্রলারডুবিতে নিখোঁজের মৃতদেহ উদ্ধার

বঙ্গপোসাগরে লঘু চাপের প্রভাবে সোমবার (১৮ অক্টোবর) থেকে উপকূলীয় দ্বীপজেলা ভোলায় বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। এর মাঝে মাছে রোদও উঠছে।

এতে করে শ্রমজীবী মানুষ চরম বিপাকে পড়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় অটোরিক্সায় চার্জ দিতে না পেরে বিপাকে পড়েছে অনেক রিক্সা চালক।

ভোলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুন: সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে জেলায় জেলায় সমাবেশ

অন্যদিকে রোববার (১৭ অক্টোবর) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার কুকরি মুকরি ইউনিয়নের চর পাতিলাতে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে নিখোঁজ ট্রলারমালিক স্বপনের মৃতদেহ আজ মঙ্গলবার সকালে কোষ্টগার্ড বয়ারচর এলাকা থেকে উদ্ধার করেছে। তবে এঘটনায় বিলকিস বেগম নামে এক নারী এখনো নিখোঁজ রয়েছে।


একাত্তর/টিএ