এক বাড়িতে মিললো তিন লাশ, গুরুতর আহত শিশু উদ্ধার

টাঙ্গাই‌লের ঘাটাই‌ল থেকে দুই নারীসহ তিনজ‌নের মর‌দেহ উদ্ধার করেছে পুলিশ। শ‌নিবার (৩০ অ‌ক্টোবর) সকা‌লে উপ‌জেলার দিঘর ইউ‌নিয়‌নের কাশতলার খামারপাড়া এলাকা থেকে তা‌দের মর‌দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষ‌ণিকভা‌বে তাদের প‌রিচয় পাওয়া যায়‌নি। এসময় এক শিশুকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

দিঘর ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন ব‌লেন, হা‌মিদপু‌রের খামারপাড়ার চড়াবাড়ি পাড়ায় শাশুড়ি, পুত্রবধূ ও এক যুব‌কের মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ সময় এক শিশুকে (৫) আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। তার অবস্থাও আশঙ্কাজনক।  


আরও পড়ুন: ১৪ শর্তে আজ ঘরে ফিরবেন শাহরুখপুত্র

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার  বলেন, তিনজ‌নের মৃত্যুর ঘটনার কথা শু‌নে‌ছি। হত্যা নাকি আত্মহত্যা সে‌টা জানা যায়নি। ঘটনাস্থ‌লে যা‌চ্ছি। তদন্ত করলেই আসল ঘটনা জানা যা‌বে।

একাত্তর/এসি