১৪ শর্তে আজ ঘরে ফিরবেন শাহরুখপুত্র

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১১:৫২ এএম

আরিয়ানের জামিন হয়েছিল বৃহস্পতিবারই। ধারনা করা হচ্ছিলো, আদালতের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বাড়ি ফিরবেন আরিয়ান। কিন্তু বিধিরবাম, জামিনের কপি নির্দিষ্ট সময় জেলে না পৌঁছানোয় আরও এক রাত জেলেই কাটাতে হলো তাকে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে শনিবার সব আনুষ্ঠানিকতা শেষে জেল থেকে ছাড়া পাবেন তিনি। তবে থাকছে ১৪টি শর্ত।

হিন্দুস্তান টাইমসের ওই খবরে বলা হয়েছে, কারাগারের নিয়ম অনুযায়ী বিকাল সাড়ে পাঁচটার মধ্যে আরিয়ানের জামিনের কাগজ পৌঁছায়নি। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, শাহরুখ খানের ছেলের জন্য নিয়মের পরিবর্তন হতে পারে না। 

image


এদিকে আরিয়ানকে স্বাগত জানাতে সেজে উঠেছে শাহরুখের বাড়ি মান্নাত। ছেলের জন্য প্রহর গুনছেন শাহরুখ ও গৌরী।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আরিয়ানকে আনতে ইতিমধ্যে শাহরুখ খান আর্থার রোডের জেলের দিকে রওনা দিয়েছেন।

image


আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে পাঁচ থেকে ১১ বছর বয়সীদের ফাইজার টিকা অনুমোদন

জামিনে ছাড়া পাওয়ার পর আরিয়ানকে যে ১৪ শর্ত মানতে হবে সেগুলো হলো- কোনো পার্টিতে যেতে পারবেন না, এই মামলার কোনো অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, এনডিপিএস আদালতে পাসপোর্ট জমা দিতে হবে, দেশ ছেড়ে যেতে পারবেন না, প্রয়োজনে নিতে হবে এনডিপিএস আদালতের অনুমতি, তদন্তের সঙ্গে জড়িত কোনো সাক্ষীকে প্রভাবিত করা বা তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা থেকে বিরত থাকতে হবে, সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য করতে পারবেন না, মুম্বাইয়ের বাইরে যেতে হলে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগে থেকে জানাতে হবে এবং অনুমতি নিতে হবে, প্রত্যেক শুক্রবার এনসিবির দপ্তরে হাজিরা দিতে হবে, মামলার শুনানির দিন অবশ্যই আদালতে হাজিরা দিতে হবে।

একাত্তর/এসি

নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এবং অন্তর্গতভাবেই একজন খাঁটি শিল্পী।
বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ, ‘পাপেটম্যান’ খ্যাত মুস্তাফা মনোয়ার শেষবারের মতো কফিনবন্দি হয়ে ফিরলেন তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে। 
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের শেষকৃত্যের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে এই গুণী শিল্পীর মরদেহ। মঙ্গলবার (৩০ জুন) নামাজে...
সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ নীতিই দেশের বৈদেশিক সম্পর্ক পরিচালনার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পেন্টাগনের আনুষ্ঠানিক তথ্যভাণ্ডারে হতাহতের সংখ্যা এখনও কম দেখানো হচ্ছে। তথ্য হালনাগাদে বিলম্বের কারণেই এই পার্থক্য তৈরি হয়েছে বলে দাবি মার্কিন প্রতিরক্ষা দপ্তরের।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর