স্বামীর নাম্বার থেকে ফোন, দরজা খুলতেই তুলে নিলো গৃহবধূকে

লক্ষ্মীপুরে ঘর থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী ধান খেতে এক গৃহবধূকে মারধরসহ হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (১ ডিসেম্বর) সকালে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলার কমলনগরের চরলরেন্স ইউনিয়নের ৯নং ওয়ার্ডের একটি ধান ক্ষেতে নিয়ে এ নির্যাতন চালানো হয় বলে জানান তিনি। তবে গৃহবধূর জিহ্বাসহ পুরো শরীরে ক্ষতের চিহ্ন থাকলেও সন্ত্রাসীদের ভয়ে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

গৃহবধূর স্বজন, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে ভুক্তভোগী গৃহবধূর স্বামী জসিম উদ্দিন (জেলে) মুঠোফোনে কল দিয়ে রাতে বাড়িতে আসবে বলে জানায়। রাতে একই নাম্বার থেকে কল দিয়ে দরজা খুলতে বলে।

দরজা খোলার সাথে সাথে গৃহবধূর মুখ ও চোখ বেঁধে পাশের ধানক্ষেতে নিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। এসময় তার ওপর নির্যাতন চালানো হয় এবং হত্যা চেষ্টা করা হয়। পরে রক্তাক্ত অবস্থায় সকালে পাশের এক বাড়িতে গিয়ে আশ্রয় নেন গৃহবধূ। তার মুখমণ্ডল, জিহ্বা ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

পরে ইউপি সদস্য আব্দুল খালেককে খবর দিলে পরিবারের লোকজনসহ তাকে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

আরও পড়ুন: ট্রাক-অটোরিকশা সংঘর্ষে রিকশা চালকের মৃত্যু

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন জানান, গৃহবধূ নির্যাতনের খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।


একাত্তর/টিএ