ট্রাক-অটোরিকশা সংঘর্ষে রিকশা চালকের মৃত্যু

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০৪:৪৫ পিএম

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় দ্রুত গতির একটি ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশা চালক রহিজ শেখের মৃত্যু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

অটোরিকশা চালক রহিজ শেখ রাজবাড়ী সদর উপজেলার গৌড়িপুর এলাকার নবু শেখের ছেলে।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দেলোয়ার হোসেন জানান, বুধবার বিকেলে অটোরিকশা চালক রহিজ শেখ রাজবাড়ী থেকে গোয়ালন্দ মোড়ের দিকে আসছিলো।

আরও পড়ুন: স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন

এসময় তিনি গোয়ালন্দ মোড়ের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিকশা চালক।

এ ঘটনায় ট্রাক বা তার চালককে আটক করা সম্ভব হয়নি। তবে প্রযুক্তির ব্যবহার করে ট্রাকটিকে শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে। একইসাথে আইনী প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/টিএ

সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে সরকারি জমি দখল, প্রভাব বিস্তার কিংবা নামমাত্র ইজারা নিয়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে নতুন করে কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেয়া হবে না বলে স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভের পর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রংপুরে এক আবেগঘন সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর