চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনের পাশে নালায় পড়ে এক শিশু নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) তাকে খুঁজতে অভিযান শুরু হয়। ১০-১২ বছর বয়সী নিখোঁজ শিশুটির নাম কামাল। সে পাশের একটি বস্তিতে থাকত বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: বাগেরহাটে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারি পরিচালক ফরিদ আহমেদ জানান, সোমবার (৬ ডিসেম্বর) বিকেলে বৃষ্টির সময় খেলনা জাতীয় জিনিস তুলতে গিয়ে নালায় পড়ে নিখোঁজ হয় শিশুটি। সোমবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি জানতে পারে ফায়ার সার্ভিস। এরপর থেকেই উদ্ধার অভিযানে নামে তারা।
একাত্তর/এসজে