বাগেরহাটে নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৩:৩৪ পিএম

বাগেরহাটের মোল্লাহাটে এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার চর-গাড়ফা গ্রামে জনৈক শিমুলের বাড়িতে ওই দম্পতির শোবার ঘর থেকে তাদের গলায় ফাঁস দেয়া অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। 

পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। 

নিহত জনি (২২) উপজেলার চর-গাড়ফা গ্রামের কালাম শেখের ছেলে এবং তার স্ত্রী নাহিদা আক্তার (১৮) একই উপজেলার শারুলিয়া গ্রামের হাফিজুর রহমানে মেয়ে।

আরও পড়ুন: ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ট বলিয়াপুরের বাসিন্দারা

গত দুই মাস আগে ঐ দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ মৃত্যুর বিষয়ে তাদের পরিবার কিছু জানাতে পারেনি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, প্রতিবেশী জনৈকা রাশিদা বেগম ঘরের আড়ার সাথে দম্পতিকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে তারা আত্মহত্যার করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে পরিবারের পক্ষে থেকে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।


একাত্তর/এসজে
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর