ঘন কুয়াশায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে সিএনজি অটোরিক্সার তিন যাত্রী নিহত ও দুইজন আহত হয়েছে। 

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বৈশামুড়ায় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। 

নিহতরা হচ্ছে জাহাঙ্গীর মিয়া (৩৫), মাহফুজ মিয়া (৩২) ও আমজাদ(৩০)। এরা সবাই ইট ভাটার শ্রমিক। নিহতদের বাড়ি সরাইল উপজেলার শাহবাজপুরে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।

আরও পড়ুন: দেরিতে নাম ডাকায় শিক্ষা কর্মকর্তাকে পৌর মেয়রের থাপ্পড়

খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম জানান, ফজরের আজানের পর শাহবাজপুর বাসষ্ট্যান্ড থেকে ইটভাটায় কাজ করার জন্য সিএনজি দিয়ে যাবার সময় বৈশামুড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ হাইওয়ে থানার সামনে রাখা হয়েছে।  


একাত্তর/এসজে