দেরিতে নাম ডাকায় শিক্ষা কর্মকর্তাকে পৌর মেয়রের থাপ্পড়

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২:৪৪ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ’র নাম ডাকতে দেরি হওয়ায় ঘোষকের দায়িত্বে থাকা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে পৌর মেয়রের বিরুদ্ধে। তবে পৌর মেয়র এই অভিযোগ অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। 

দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ অভিযোগ করেন, দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন বিজয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করে। ওই অনুষ্ঠান সঞ্চালনা করেন তিনি। সূর্যোদয়ের সাথে সাথে বিদ্যালয় মাঠের শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান। দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যান। মাইকে তিনি প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নাম ঘোষণা করছিলেন। পৌরসভার নাম পাঁচ নম্বরে ঘোষণা করলে মেয়র তাকে গালিগালাজ করেন এবং থাপ্পড় মারেন। এ ঘটনায় তিনি রাতে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় ডিএনসিসি কর্মীর মৃত্যু

দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহ বলেন, উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক পৌরসভার নাম ডাকার কথা পাঁচ নম্বরে। কিন্তু মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পৌরসভার নাম ঘোষণা করেন আট নম্বরে। এ নিয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা কাটাকাটি হয়েছে, তবে থাপ্পড় মারার অভিযোগ কাল্পনিক ও মনগড়া। পরিকল্পিতভাবে তাকে হেয় করতেই এই ধরনের কাল্পনিক অভিযোগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন পৌর মেয়র।

দেওয়ানগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহব্বত কবির জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন। মামলায় সরকারি কাজে বাধা, শারীরিকভাবে লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 


একাত্তর/এসজে

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর