চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চট্টগ্রামের হাটহাজারীর মীর্জাপুর ইউনিয়নের কালা বাদশা পাড়া গ্রামে হোসেন এলাহি বাচা নামে এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন তার ভাই মোমেন এলাহি কালু। 

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার ও দুইজনকে আটক করেছে পুলিশ। 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, এলাকায় প্রভাব বিস্তার ও স্থানীয় মসজিদ ও মাদ্রাসার আয় ব্যায়ের হিসাব নিয়ে দু'পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে হামলা করলে হোসেন এলাহি ও তার ভাই মোমেন এলাহি আহত হন। 

আরও পড়ুন: ছেঁড়াদ্বীপ এলাকা থেকে লাখো ইয়াবাসহ আটক আট

তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে শনিবার সকালে হোসেন এলাহি মারা যান। তার ভাই মোমেন চিকিৎসাধীন রয়েছেন। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার ও দুইজনকে আটক করা হয়েছে।  


একাত্তর/এসজে