নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু করতে সব করা হবে: সিইসি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পুলিশ ‌র‌্যাব ও বিজিবি থাকবে। প্রয়োজনে আরও কোন বাহিনী আনা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম। 

রোববার (২ জানুয়ারি) সকাল ১১টায় নগরের চাষাঢ়ার ক্রিস্টাল প্যালেস কমিউনিটি সেন্টারে নির্বাচন কমিশনের আয়োজনে সকল প্রার্থীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার জায়েদ আলম।

সিইসি বলেন, ইভিএম পদ্ধতিতে নির্বাচনে একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ কারো ফিঙার প্রিন্ট কারো সঙ্গেই মিলবেনা।  

সভায় ডিসি ও পুলিশ সুপার বলেন, নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করতে যা প্রয়োজন তাই করা হবে। কে কার, কোন দলের লোক তা দেখার কোনো সুযোগ নেই। আচরণবিধি লঙ্ঘনসহ যে কোনো অপরাধ আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: দুর্নীতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয়: প্রধান বিচারপতি

এসময় প্রার্থীরা নির্বাচনে ল্যাভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। 


একাত্তর/এসি