লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজ অন্তত আট

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে অন্তত আটজন নিখোঁজ হয়েছেন।

বুধবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সকালে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে ট্রলারটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে নদীর ওপারে কেরাণীগঞ্জ যাচ্ছিল।

আরও পড়ুন: ফুটপাথ দখল করলে মামলা: মেয়র আতিক

এসময় ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় এটি ডুবে যায়।

যাত্রীদের মধ্যে কয়েকজন সাঁতরে পাড়ে উঠলেও অন্তত আট থেকে ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। 


একাত্তর/এসজে