খাগড়াছড়িতে বাড়ির উঠানে গৃহস্থকে গুলি

খাগড়াছড়িতে নিজ বাড়ির উঠানে এক গৃহস্থকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জেলা সদরের সাত ভাইয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম তন বিহারী চাকমা (৫৫)। তিনি ওই গ্রামের লক্ষ্মী ধন চাকমার ছেলে। তন বিহারী পেশায় কৃষক ছিলেন। পরিবারের দাবি, তিনি কোনো দল বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন না। 

নিহতের ছেলে সুমন চাকমা জানিয়েছেন, বাবা খর জ্বালিয়ে বাড়ির উঠোনে আগুন পোহাচ্ছিলেন। গুলির শব্দ শুনে বের হয়ে দেখেন তার মরদেহ উঠানে পড়ে আছে।

আরও পড়ুন: দাওয়াইয়ের খোঁজে রাশিয়ায় ইমরান, মন্তব্যে তোলপাড়

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রশিদ বলেন, তন বিহারীর মুখে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখনো মামলা হয়নি। নিহতের স্বজনরা হত্যার সম্পর্কে কিছু জানাতে পারেনি। তারা মুখ খুলতে রাজি হচ্ছেন না।


একাত্তর/এসি