দাওয়াইয়ের খোঁজে রাশিয়ায় ইমরান, মন্তব্যে তোলপাড়

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৬ পিএম

পাকিস্তানের চরম নড়বড়ে অর্থনীতিকে চাঙ্গা করতে কার্যকরী দাওয়াইয়ের খোঁজ করা প্রধানমন্ত্রী ইমরান খান এখন রাশিয়া সফরে। এর আগে সেরেছেন চীন সফরও। যা মোটেও ভালো চোখে দেখেনি আমেরিকা। তবে রাশিয়া সফরে বড়ো এক বিতর্কের সৃষ্টি হয়েছে ইমরানের করা এক মন্তব্যকে ঘিরে। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি)  মস্কোর মাটি ছুঁয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিমান। বিমান থেকে বেরিয়ে এসে রাশিয়ার এক কর্মকর্তাকে ইমরান খান বলেন, ‘কী দারুণ সময়ে রাশিয়া এলাম। রোমাঞ্চকর ব্যাপার!’ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

মস্কোয় বিমান থেকে নামার পর ইমরান খানের এমন মন্তব্যে অনেকে তীব্র সমালোচনা করছেন। 

এদিকে ঘটনাচক্রে ইমরানই প্রথম কোনো রাষ্ট্রনেতা যিনি ইউক্রেন আক্রমণের পর প্রথম রাশিয়া সফর করলেন। সেখানেই তার এমন মন্তব্যে বিস্মিত দুনিয়া। গত দুই দশকে এই প্রথম পাকিস্তানের কোনো রাষ্ট্রপ্রধান রাশিয়া সফরে গেলেন। 

ইমরান এমন এক সময় মস্কো সফর করছেন, যখন ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতা করে মস্কোর ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সমাজ। 

আরও পড়ুন: ইউক্রেনে হামলা বন্ধ করুন, পুতিনকে মোদী

ইমরানের সফর শুরুর আগেই হোয়াইট হাউজ কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছে, রাশিয়া যেভাবে ইউক্রেনের ওপর আগ্রাসন চালাচ্ছে, বিশ্বের প্রতিটি দায়িত্বশীল দেশেরই উচিত তার নিন্দা করা। এই পরিস্হিতিতে আচমকাই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন টেলিভিশন বার্তা দিয়ে ইউক্রেনে হামলা করেছেন। শুরু হয়ে গেছে তিন দিক থেকে ইউক্রেনকে ঘিরে ধরে সাঁড়াশি আক্রমণ।


একাত্তর/এসি

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর