মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত তিন

মৌলভীবাজারে প্রাইভেটকার ও কৃষি বিভাগের একটি জিপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলার রাজনগর উপজেলার নন্দিউড়া এলাকার মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জাকির হোসেন। তিনি প্রাইভেটকারের চালক ছিলেন। জাকির কমলগঞ্জ উপজেলার ঘোড়ামাড়া গ্রামের আব্দুর সহিদের ছেলে।

আরও পড়ুন: মধ্যরাতে অভিসারে গিয়ে প্রেমিকার স্বামীর হাতে খুন

রাজনগর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দুটি গাড়ি থেকে তিন জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 


একাত্তর/এসি