মধ্যরাতে অভিসারে গিয়ে প্রেমিকার স্বামীর হাতে খুন

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৪:৩৭ পিএম

নওগাঁর রাণীনগরে মাছ চাষিকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। 

পরকীয়ার জের ধরে রতন সরকার (৪৬) নামে ওই মাছ চাষিকে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (২ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দেউলা মানিকহার গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের শিকার রতন সরকার দেউলা মানিকহার গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে।

এ ঘটনার সাথে জড়িত দেউলা মানিকহার গ্রামের সুশীল চন্দ্র সরকার (৫২) ও তার স্ত্রী মাধবী রানীকে (৩৫) আটক করেছে পুলিশ। আটক দুইজনকে রোববার (৩ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আকন্দ জানান, নিহত রতন সরকার একজন মাছ চাষি। গ্রামে তিনি নিজের দুইটি পুকুরে মাছ চাষ করতেন।

শনিবার রাত ১১টার দিকে তিনি পুকুর দেখাশোনা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে তার পরকীয়া প্রেমিকা সুশীলের স্ত্রীর কাছে যান। 

এসময় সুশীল বিষয়টি জানতে পেরে দেশীয় অস্ত্র হাসুয়া দিয়ে রতনকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে বাড়ি পাশে উঠানে ফেলে রেখে চলে যান। 

মধ্যরাতে রতনের পরিবারের লোকজন জানতে পারে বাড়ীর কাছে একটি উঠানে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে আছে রতন। এরপর রতনের পরিবারের লোকজন তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: দুইদিনের ব্যবধানে তিন আত্মহত্যা, ক্লু পায়নি পুলিশ

ওসি জানান, পরকীয়ার জের ধরে রতনকে কুপিয়ে হত্যার ঘটনায় সুশীল ও তার স্ত্রীকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। 

এরপর পুলিশ সুশীল ও তার স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে পরকীয়ার জের ধরে রতনকে কুপিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। আটক দুইজনকে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/এসজে

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর