লরির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

কিশোরগঞ্জে তেলবাহী লরির ধাক্কায় ছোটন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার চৌদ্দশত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছোটন কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ও সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের লওনা গ্রামের কাছুম আলীরপুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের পর সংযোগ সড়ক দিয়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের চৌদ্দশত বাজারের রাস্তায় মোটরসাইকেলে যাওয়ার সময় একটি তেলবাহী লরি ধাক্কা দেয় ছোটনকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ