পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১১:২৯ পিএম

পঞ্চগড়ের সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। একইসাথে তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টর চাপায় মৃত্যু হয়েছে আরো একজনের।

রোববার (১০ এপ্রিল) বিকেলে চাকলাহাট ইউনিয়নের নতুন বন্দর এবং তেঁতুলিয়া উপজেলার কৈমারী এলাকায় এ দুটো দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল আজিজ (৫৫), তার ছেলে আরিফ হোসেন (২৬) ও জিয়া।

নিহত বাবা-ছেলের বাড়ি সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি গ্রামে।

পুলিশ ও স্থানীয়রা জানান রোববার বিকেলে আরিফ হোসেন মোটরসাইকেলযোগে তার বাবাসহ চাকলা হাট বাজারে গিয়েছিলেন। সেখানে থেকে ফেরার পথে নতুন বন্দর এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে তাদের মৃত্যু হয়।

আরও পড়ুন: মাছের ড্রামে মিললো ১৮ কেজি গাঁজা, তিনজন গ্রেপ্তার

অপরদিকে তেঁতুলিয়া উপজেলার কৈমারী এলাকায় একটি ট্রাক থেকে মুরগির লিটারের (বিষ্ঠা) বস্তা আনলোড করার সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন জিয়া। এসময় একটি বস্তা তার উপর পড়ে যায়। তখন পেছন থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।


একাত্তর/আরএ

জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর বহর সম্প্রসারণে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘বোয়িং’ ও ইউরোপীয় ‘এয়ারবাস’ থেকে উড়োজাহাজ কেনা নিয়ে ভূ-রাজনৈতিক ও বাণিজ্যিক আলোচনার...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীতে ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। 
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে বের করতে বিশেষ মানবিক উদ্যোগে যুক্ত হলো দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। নিখোঁজ ব্যক্তিদের জরুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর