আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

শেরপু‌রের নালিতাবাড়ী‌তে রাতের ঝড়ের পর সকালে আম কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে রা‌কিব (৭) না‌মে এক শিশু। 

শনিবার (৩০ এপ্রিল) পৌর শহরের আমবাগান মহল্লার পুরাতন কলেজ কোয়াটা‌রে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব ওই মহল্লার রইছ উদ্দিনের ছেলে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, রাতে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি হয়। সকাল সাড়ে নয়টার দিকে শিশু রাকিব বাসার পাশে থাকা পুরাতন কলেজ কোয়াটারে আম কুড়াতে যায়। 

আম কুড়ানোর এক পর্যায়ে টিনের বেড়ার নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করলে আগে থেকে ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের বেড়ার স্পর্শে রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হয়।

আরও পড়ুন: হতাশা থেকে আত্মগোপনে, দেড় বছর পর উদ্ধার

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

না‌লিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব‌ছির আহ‌ম্মেদ বাদল ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।


একাত্তর/এসজে