হতাশা থেকে আত্মগোপনে, দেড় বছর পর উদ্ধার

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০২:০৬ পিএম

পারিবারিক হতাশাজনিত কারণে প্রায় দেড় বছর ধরে স্বেচ্ছায় আত্মগোপনে থাকা খুলনার রফিক হোসেন পলকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। 

শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে কক্সবাজার শাহীন বীচ এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। 

শনিবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৬ অধিনায়ক লে. কর্নেল মোস্তাক আহম্মেদ জানান, খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে ২০২১ সালের ৭ জানুয়ারি রফিক হোসেন পারিবারিক হতাশার কারণে  আত্মগোপন করেন। করোনার সময়ে দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকলেও পরিবারের সাঙ্গে কোন যোগাযোগ করেননি তিনি। 

বিষয়টি র‌্যাবের নজরে এলে তারা দীর্ঘদিন তদন্তের পর তাকে কক্সবাজার থেকে উদ্ধার করে।     

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানা যায়, করোনা মহামারির আগে রফিক খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০২০ সালের এপ্রিল মাসে চাকরি হারানোর পর পারিবারিক চাপ ও হতাশা থেকে মুক্তির জন্য তিনি স্বেচ্ছায় আত্মগোপনে যান। 

image


এই দেড় বছর তিনি পরিবারের সাথে কোনো প্রকার যোগাযোগ করেননি। এসময় তিনি প্রথম সাত মাস ঢাকায় মাস্ক বিক্রি করেন। এরপর তিন মাস ঢাকা সদরঘাটে হকার হিসেবে খেলনা বিক্রি করেন। 

এরপর মুন্সিগঞ্জে ৯ দিন হকারি ও নারায়ণগঞ্জে পাঁচ মাস টোকাই হিসেবে পুরনো বোতল ও লোহা কুড়িয়ে বিক্রির কাজ করেন। 

image


সর্বশেষ তিনি কক্সবাজারের শাহীন বীচে ইউনুসের চায়ের টং দোকানে মাসিক ৯ হাজার টাকা বেতনে চাকরি করেন। 

আরও পড়ুন: পাংশায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একজনের মৃত্যু

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, একজন ব্যক্তি নিখোঁজ হলেই যে তাকে গুম করে হত্যা করা হয়েছে এই ধারণা ঠিক নয়। নিজস্ব বিবেক, বুদ্ধিমত্তা ও বিশেষ সচেতনতায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলা সম্ভব। 

লে. কর্নেল মোস্তাক আহম্মেদ আরও জানান, রফিক হোসেন পলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার লক্ষ্যে তাকে খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/এসজে

বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে অতর্কিত গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে চারজন যুবক এসে এই হামলা চালায়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিসের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।
ঈদের ছুটি শেষ হওয়ার পর বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাজধানীতে কর্মমুখী মানুষের ফেরার ধারা এখনও অব্যাহত রয়েছে। নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষ চিরচেনা ব্যস্ত নগরজীবনে ফিরতে শুরু করায় ঢাকাও ধীরে ধীরে তার...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর