ফুটপাত দিয়ে হাঁটছিলেন বৃদ্ধ, ধাক্কা দিয়ে মারলো মোটরসাইকেল

কুমিল্লার হোমনায় রামকৃষ্ণপুর ওয়াই সেতুতে মোটরসাইকেলের ধাক্কায় মো. কালু মিয়া (৮০) না‌মের এক পথচারী নিহত হয়েছেন। তিনি সেতুর পাশের বাড়তি জায়গা (ফুটপাত) দিয়ে হাঁটছিলেন।

নিহ‌তের স্বজ‌নেরা জানায়, বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যার দি‌কে কালুমিয়া ভুরভুরিয়া বাজার থেকে সেতুর পাশ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন, এসময় পেছন ‌দিক থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হ‌লে কর্তব্যরত চিকিৎসক কালু মিয়াকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় নিহত কালু মিয়ার বাড়ি হোমনার বাঞ্চারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামে। তিনি মৃত চান মিয়ার ছে‌লে।

আরও পড়ুন: মেয়ের বিয়ের বাজার শেষে ফেরার পথে বাবাসহ দুইজনের মৃত্যু

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. লুৎফর নাহার নিবিড় বলেন, কালু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।


একাত্তর/আরএ