মেয়ের বিয়ের বাজার শেষে ফেরার পথে বাবাসহ দুইজনের মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২২, ১১:৪৯ এএম

ফাইল ফটো

নোয়াখালীতে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়েছে। নিহতদের একজন মেয়ের জন্য বিয়ের বাজার করতে গিয়েছিলেন।

বৃহস্পতিবার (৫ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার চিরিঙ্গী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সবুজ (৪৫) ও জুবাইদা (৫০)। তারা দুই জনই সুবর্ণচর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সুবর্ণচর উপজেলার বাসিন্দা সবুজ মিয়ার (৪৫) মেয়ের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সে বৃহস্পতিবার দুপুরের দিকে মেয়ের বিয়ের বাজার করতে যায় জেলা শহর মাইজদিতে। বাজার শেষে বিয়ের অনুষ্ঠানের বাজার নিয়ে মাইজদি থেকে সুবর্ণচর উপজেলায় চরবাটা তোতার বাজার এলাকায় বাড়ি ফেরার পথে সিএনজিটি চিরিঙ্গী বাজার পৌঁছলে পেছনের দিক থেকে একটি ট্রাক সিএনজিকে দিলে চাপা দিলে সবুজ (৪৫) ঘটনাস্থলেই মারা যায়। একই দুর্ঘটনায় সুবর্ণচর উপজেলার জুবাইদা (৫০) এক নারীও ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন: বোনের বাড়ি বেড়াতে এসে স্কুলছাত্র নিহত

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর