বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল জামাই ও শ্বশুরের

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন জামাই ও শ্বশুর। 

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গাবগাছি কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে ছায়েদ মিয়া এবং তার জামাই পাশের গ্রাম বিশুবাড়ীর সাদেক আলীর ছেলে সাজু মিয়া।

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে জামাই-শ্বশুর মিলে বাড়ীর উঠানে ধান মাড়াই করছিলেন। 

মাড়াই শেষে জামাই সাজু মিয়া মাড়াই যন্ত্র নিয়ে ঘরের ভেতরে যাওয়ার সময় আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা টিনের চালার সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন। 

আরও পড়ুন: ফেনীতে ১০০ কেজি গাঁজাসহ দুইজন আটক

এসময় শ্বশুর ছায়েদ মিয়া তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করেন। 


একাত্তর/এসজে