পলাশবাড়ীতে জামায়াত-বিএনপি সংঘর্ষের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৯:২৫ পিএম

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (৩০ জুন) বিকেল থেকে পলাশবাড়ী চৌমাথা মোড়কে কেন্দ্র করে চারপাশের ৫০০ মিটার এলাকায় ফৌজদারি কার্যবিধির এই আদেশ কার্যকর করা হয়েছে।

এদিন দুপুরে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলার চার নম্বর বরিশাল ইউনিয়নকে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের পরস্পরবিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চৌমাথা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় জননিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত পলাশবাড়ী চৌমাথা ও এর চারপাশের ৫০০ মিটার এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

আদেশ চলাকালীন ওই সীমানার ভেতর পাঁচ বা ততোধিক ব্যক্তির যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, স্লোগান, মাইক বা শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার এবং লাঠি, ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে সাধারণ জরুরি পারাপারের জন্য যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার জুনদাহ বাজারে একটি চায়ের দোকানে বসে ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় কয়েকজন নেতা। এ সময় তাদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মণ্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা এবং স্বেচ্ছাসেবক দল নেতা মিলন গুরুতর আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের মোট ছয় জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার এই ঘটনার পর থেকে সকাল থেকেই পুরো উপজেলা জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দলই মুখোমুখি অবস্থান নিলে সম্ভাব্য বড়ো ধরনের সংঘর্ষ ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিকেলে জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এলাকার সর্বসাধারণকে আইন মেনে চলার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান জানানো হয়েছে।

একাত্তর/এসি
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর