সাভারে আলোকচিত্রী হত্যায় একজন গ্রেপ্তার

সাভারে ছুরিকাঘাতে আলোকচিত্রী কৃষ্ণ সরকার হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ জুন) ভোরে শরীয়তপুরের ডামুড্যা থানার বড়ো নওগাঁও গ্রামের নিজ বাড়ি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সেপাল বাশার ওরফে গিট্টু। তিনি ওই গ্রামেরই বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এস আই এসএম শাহারিয়ার জানান, গ্রেপ্তার ব্যক্তি কৃষ্ণ সরকার হত্যা মামলার দ্বিতীয় আসামি। 

এর আগে গত সোমবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌরসভা এলাকার আরাপাড়া জমিদার বাড়ি পুকুর পাড়ে মাদক সেবনের প্রতিবাদ করায় কৃষ্ণ সরকারকে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১ জুন) তার  মৃত্যু হয়। 

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

এ ঘটনায় নিহতের ভাই গোবিন্দ সরকার বাদি হয়ে চিহ্নিত মাদকাসক্ত নয়নসহ চার জনের নামে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।


একাত্তর/এসি