রোহিঙ্গা ক্যাম্পের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ জুন ২০২২, ০৪:১২ পিএম

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার শালবন রোহিঙ্গা ক্যাম্পের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার (৬ জুন) সকালে ক্যাম্পের পুকুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলো- টেকনাফের নয়াপাড়া মৌচনি ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা কামাল সাদেক (৭) এবং একই ক্যাম্পের মো. ইয়াছার (৮)।

পরিবারের বরাত দিয়ে অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান, শালবন ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশের মাঠে খেলছিল দুই শিশু। খেলা শেষে পুকুরে নামলে তারা নিখোঁজ হয়। পরে লোকজন এসে উদ্ধার করে ক্যাম্পের ভেতরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মেয়ের আকিকা দেওয়া হলো না মনিরের

তিনি আরও জানান, দুই শিশুর মৃত্যুর বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি চলছে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর