চট্টগ্রাম নগরীর কাজির দেউরি এলাকায় ছুরিকাঘাতে মাঈনুদ্দিন নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোবারক নামে আরো এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৪টার দিকে কাজির দেউরি ২নং গলিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত মাঈনুদ্দিন চান্দগাঁও এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়- চট্টগ্রামের পলোগ্রাউন্ডের মেলায় কাপড়ের স্টল বসানোকে কেন্দ্র করে পূর্ব পরিচিত আবু আহম্মেদ বাবুর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরিকাঘাত করা হলে মাঈনুদ্দিন গুরুতর আহত হন। পরে চমেক হাসপাতাল নিয়ে আসা হলে চিকিৎসকরা মাঈনুদ্দিনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড
এ ঘটনায় হামলাকারী আবু আহম্মদ বাবুকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান।
একাত্তর/আরএ