ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গা যুবকের মৃত্যুদণ্ড

আপডেট : ০৯ জুন ২০২২, ০২:৩৯ পিএম

ইয়াবা পাচার মামলায় এক রোহিঙ্গা যুবককে (৩৬) মৃত্যুদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। এছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যু-দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম মো. আরিফ ওরফে মৌলভী আরিফ।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রঞ্জিত দাশ।

দণ্ডপ্রাপ্ত মৌলভী আরিফ উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর ডি-৫ ব্লকের বাসিন্দা মৃত আব্দুল মোনাফের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর দুপুর আড়াইটার উখিয়ার কুতুপালংয়ের টিভি টাওয়ার এলাকায় ইয়াবা বিক্রির সময় সাত হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হন মৌলভী মোহাম্মদ আরিফসহ আরো একজন। পরবর্তীতে পুলিশ এ মামলাটি তদন্ত করে।

আরও পড়ুন: প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্য মন্ত্রিসভার অনুমোদন

সম্পৃক্ততা না পাওয়ায় চার্জশীট থেকে বাদ দেয়া হয় সাদেক উল্লাহ নামে অপর আসামীকে। দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেছেন বিজ্ঞ বিচারক। তবে দণ্ডপাপ্ত রোহিঙ্গা আরিফ পলাতক রয়েছেন।


একাত্তর/আরএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর