ভারতে পাচার হওয়া ২৫ বাংলাদেশিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতে নিযুক্ত দূতাবাসের কর্মকর্তারা।
মঙ্গলবার (২৮ জুন) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসাদের মধ্যে ১২ জন পরুষ ও ১৩ জন নারী রয়েছেন। এরা হলেন: জুনায়েদ শেখ, আরিফুল ইসলাম, ইমন আক্তার, আব্দুল মমিন, শুভ ফারাজী, খলিল শেখ, জাকির হোসেন, আবু সৈয়দ গাজী, রবিউল শেখ, ফাইজুল ভূঁইয়া, হাসিব শেখ, জান্নাতি, আমেনা আক্তার, অর্পি খাতুন, খাদিজা খাতুন, রুকসানা, লাবনী খাতুন, ইমলি রানি, শুকলা মন্ডল, বিলকিস বেগম, শিরিনা খাতুন, লিপি আক্তার, জুবেদা বেগম, হোসনেআরা আক্তার ও রোজিনা আক্তার।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ আহম্মেদ বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস এন্ড কেয়ার এবং মহিলা আইন সমিতি তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।
যশোর জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোর জাস্টিস এন্ড কেয়ার, রাইটস যশোর ও মহিলা আইনজীবী সমিতির নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
একাত্তর/জো