ভারতে পাচারের সময় বেনাপোল থেকে শিশু উদ্ধার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪২ পিএম

বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় সজিবুর রহমান (১২) নামে এক শিশুকে উদ্ধার করেছে আনসার সদস্যরা।

বৃহস্পতিবার সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। 

উদ্ধার হওয়া শিশু সজিবুর রহমান নরসিংদী জেলার মাধবদী উপজেলার কুঁড়েরপাড় গ্রামের শাহিনের ছেলে। সে কুঁড়েরপাড় সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।

বাংলাদেশ আনসার ও ভিডিপি’র যশোর জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা বলেন, সকালে পাচারকারীরা সজিবুর রহমান নামের এক শিশুকে সুকৌশলে ভারতে নিয়ে যাওয়ার জন‍্য বেনাপোল সীমান্তে নিয়ে আসে। দায়িত্বরত আনসার সদস্যরা পাচারকারীদের সন্দেহজনক গতিবিধি দেখে ধাওয়া করলে শিশুটিকে ফেলে পাচারকারীরা দৌড়ে পালায়। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরবিএস  
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ব্যবসায়ী সোহাগ হোসেনের ভাড়া বাসায় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত আকস্মিক সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে। পূর্বের ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে...
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর