ইন্দোনেশিয়ায় আম পাঠাতে সহযোগিতা করা হবে: রাষ্ট্রদূত আরিফ

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৭:৪১ পিএম

এখানকার ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা ইন্দোনেশিয়া আম পাঠাতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশস্থ ইন্দোনেশিয়া দূতাবাস।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুরে অবস্থিত প্রথম ফ্রুট প্রটেক্টিং পেপার ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠান চাঁপাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা বলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু।

রাষ্ট্রদূত বলেন, এই অঞ্চলের আম বিখ্যাত হওয়ায় যদি কেউ ইন্দোনেশিয়ায় পাঠাতে চান তাহলে ঢাকাস্থ দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা করবে। তবে এটা নির্ভর করছে এখানকার ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের ওপর।

এসময় চাঁপাই এগ্রোর চলমান প্রজেক্ট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিশদ আলোচনা হয় এবং আমের বহুবিধ ব্যবহার এবং রপ্তানি খাতে আমের উজ্জল সম্ভাবনা ঘিরে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

পরে জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরিদর্শন করেন রাষ্ট্রদূত আরিফ সোয়ুকু।

এসময় তার সঙ্গে ছিলেন -ইন্দোনেশিয়ার ঢাকাস্থ দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আকতার, ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প উদ্যোক্তা মো. সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।

একাত্তর/আরএ
পটুয়াখালী সদর উপজেলায় এক হোটেল ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
সিলেট নগরীতে ব্যবসায়ী এবং সিএনজিচালিত অটোরিকশাচালকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নোয়াখালীর সুবর্ণচরে হ্যান্ডট্রলি চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার চর জুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজার-পরিষ্কার বাজার সড়কের পলোবান বাড়ির সামনে এ...
নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করে মরদেহ চেয়ারে বসিয়ে রেখে গেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল পৌনে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর