নোয়াখালীর সদর উপজেলার পৌরবাজার এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চিংড়ি মাছে জেলি মিশিয়ে ওজন বাড়ানোর দায়ে দুই মাছ ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ডও দেয় ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান চলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র বলছে, দীর্ঘদিন ধরে মাইজদী পৌর বাজারে চিংড়ি মাছের মধ্যে ওজন বাড়ানোর জন্য জেলি মিশিয়ে বিক্রি করে আসছে কিছু অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগ পেয়ে গোপণ সংবাদের ভিত্তিতে দুই মাছ ব্যবসায়ীকে আটক করে তাদের সাত দিনের কারাদন্ড দেওয়া হয়েছে এবং মাছ গুলো জব্দ করা হয়েছে।
অভিযান শেষে জব্দকৃত মাছ মাটিতে পুতে ফেলা হয়।
একাত্তর/ এনএ