সাতক্ষীরায় সদর উপজেলার শিকড়ী গ্রামে ৭৫ বোতল ফেনসিডিলসহ ইসমাতারা বেগম ওরফে ময়না নামে এক নারীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। আটক ইসমাতারা সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।
খুলনা র্যাব- ৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সহকারি পুলিশ সুপার পহন চাকমা জানিয়েছেন, ঘাসের বস্তার মধ্যে রেখে গাজা পাচার করা হচ্ছে এমন তথ্যে মঙ্গলবার বিকেলে শিকড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির সামনে অবস্থান নেয় র্যাব সদস্যরা। এরপর ঘাসের বস্তা বহনের সময় ইসমাতারা বেগমকে আটক করে তারা।
তিনি আরও জানান, বস্তা খুলে ঘাসের মধ্যে পলিথিনে মোড়ানো এক কেজি গাজা জব্দ করা হয়েছে। এছাড়াও, এ ঘটনায় সাতক্ষীরা র্যাব ক্যাম্পের ডিএডি আব্দুল গফফার বাদি হয়ে মাদক আইনে সদর থানায় একটি মামলা করেছেন। আটককৃত ইসমাতারাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
