বগুড়ায় ১৫ হাজার বস্তা সার জব্দ

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১০:১২ এএম

বগুড়ায় অবৈধভাবে মজুদ প্রায় ১৫ হাজার বস্তা সার জব্দ করা হয়েছে। 

রোববার (৭ আগস্ট) রাত ১২টার দিকে সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে  মঞ্জু-করিম ট্রেডার্সের গোডাউন থেকে এসব জব্দ করা হয়। এসময় অবৈধভাবে সার মজুদের অপরাধে গোডাউন সিলগালা ও দুটি ট্রাক জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। গোডাউনের মালিক নাজমুল পারভেজ কনক শহরের বড়গোলা এলাকার ব্যবসায়ী।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার ইউএনও সমর কুমার পাল জানান, বগুড়া সদর উপজেলায় যে সকল সার বিক্রয়কারী ডিলার রয়েছেন তার মধ্যে নাজমুল পারভেজ কনকের নাম নেই। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিএপি ও ইউরিয়া সার মজুদ করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে গোডাউন ভর্তি অবৈধভাবে মজুদ করা আনুমানিক ১৫  হাজার বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। এছাড়া দুইটি ট্রাক যার একটি সম্পূর্ণ ভর্তি এবং একটি খালি ট্রাকও জব্দ করা হয়েছে। 

শেষে পুরো গোডাউন সিলগালা এবং পরবর্তীতে এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সমর কুমার পাল। 

গোডাউনের গেটম্যান মজিবর বলেন, 'আগে এই গোডাউন খালি ছিল। গত এক মাস আগে থেকে সার মজুদ রাখা হচ্ছে। আমি আর এর বেশি কিছু জানিনা।'

অভিযানে বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসজে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর