সরকা‌রি গাছ কাট‌লো ইউ‌পি চেয়ারম‌্যান, জব্দ কর‌ল ইউএনও

আপডেট : ২১ জুলাই ২০২২, ১১:৩৭ পিএম

রাস্তার দুই ধা‌রের সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে শেরপু‌র সদ‌রের লছমনপুর ইউ‌নিয়‌ন পরিষদের চেয়ারম্যানের আব্দুল হাই'য়ের বিরুদ্ধে। পরে খবর পেয়ে বৃহস্প‌তিবার (২১ জুলাই) বিকেলে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার প্রায় ১৫‌টি কর্তনকৃত গাছগু‌লো জব্দ ক‌রেন। এর আগে, বুধবার (২০ জুলাই) সন্ধ‌্যার দি‌কে চেয়ারম‌্যান ওই গাছগু‌লো কাটান নি‌র্দেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সদ‌রের কুসুমহা‌টি থে‌কে ইলশা বাজার পর্যন্ত প্রায় ১৫ বছরের পুরনো রাস্তার দুইধারের গাছগুলো সৌন্দর্য বর্ধন করে ছায়া দিয়ে আসছে। এই পথে চলাচল করে হাজারো মানুষ। তা‌দের মাথার উপরের রোদের গ্রাস থেকে রক্ষা করত এই গাছগুলো। শুধু তাই নয়, গাছগুলো থাকার ফলে রাস্তার দুই ধারের মাটি ভেঙ্গে যেত না। কিন্তু বুধবার (২০ জুলাই) সন্ধ‌্যায় কোন ‌নিয়মশৃঙ্খলা ও আইনকানুন না মে‌নে চেয়ারম‌্যান আঃ হাই এসব গাছ কাটার নির্দেশ দেন। প‌রে গাছগু‌লো স‌রি‌য়ে নেন চেয়ারম‌্যানের লোকজন।

স্থানীয়দের ভাষ্য, বুধবার চেয়ারম্যান ও তার সহ‌যো‌গিরা যোগসাজসে রাস্তার ধা‌রে গাছ কেটে সাবাড় করে‌ছে। 

স্থানীয় বা‌সিন্দা আক্তারুজ্জামান ব‌লেন, আমরা বাধা দি‌তে গি‌য়ে‌ছিলাম তারা ব‌লে‌ছে যে উপ‌রের মহ‌লের নি‌র্দেশেই গাছগু‌লো কাটা হ‌য়ে‌ছে। প‌রে আমরা চ‌লে এসেছি।

একই ইউ‌নিয়‌নের বা‌সিন্দা আলাল উদ্দিন ব‌লেন, ফেসবুকসহ বি‌ভিন্ন মাধ‌্যমে গাছ কাটার ব‌্যাপা‌রে প্রতি‌রোধ করা হ‌য়ে‌ছে, কিন্তু তারা মা‌নেন‌নি। তারা ব‌লে‌ছেন উপ‌রের নি‌র্দেশেই গাছ কাটা হ‌চ্ছে।

লছমনপুর ইউ‌নিয়‌ন পরিষদের চেয়ারম্যানের আঃ হাই ব‌লেন, আমার বিরু‌দ্ধে যে গাছ কাটার অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ‌্যা ও বা‌নোয়াট। কে বা কাহারা গাছ কে‌টে‌ছে তা আমি কিছুই জা‌নি না।

শেরপু‌র সদর রেঞ্জ কর্মকর্তা আব্দুর রেজ্জাক ব‌লেন, সরকা‌রি যত গাছ আছে তা বি‌ক্রি কর‌তে হ‌লে বন বিভা‌গের অনাপ‌ত্তিপত্র নি‌তে হ‌বে ও বন বিভাগকর্তৃক মূল‌্য নির্ধারণ ক‌রি‌য়ে নি‌তে হ‌বে। এসব নিয়ম না মান‌লে সে‌টি অবৈধ হিসেবে গণ্য হ‌বে। কিন্তু রাস্তার ধা‌রে গাছ কাটার বিষয়ে বন বিভাগের কা‌ছে কেউ অনুম‌তি বা অনাপ‌ত্তিপত্র নেয়নি। তার মা‌নে এটা সম্পূর্ণ অ‌বৈধ। 

শেরপুর সদর উপ‌জেলার নির্বাহী অফিসার মেহনাজ ফের‌দৌস ব‌লেন, রাস্তার ধা‌রে গাছ কাটা শুনার পর পরই কর্তনকৃত গাছগু‌লো জব্দ ক‌রে ইউ‌নিয়ন ভূ‌মি অফিসে রাখা হ‌য়ে‌ছে। এ খবর শু‌নেই ইউ‌পি চেয়ারম‌্যান আঃ হাই লি‌খিতভা‌বে ক্ষমা চে‌য়ে‌ছেন। এ ব‌্যাপা‌রে তদন্ত সা‌পে‌ক্ষে পরবর্তী ব‌্যবস্থা নেওয়া হ‌বে।


একাত্তর/এসএ

টাঙ্গাইল থেকে মানিকগঞ্জ পর্যন্ত ৫৯ কিলোমিটার সড়কে শতবর্ষী অন্তত তিনশ গাছ কাটা হয়েছে। রাস্তা প্রশস্ত করার প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে সড়কটির প্রায় ২ হাজার ৩৭৯টি গাছ কাটা পড়বে। কাটা গাছগুলো পানির...
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।শুক্রবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে সৈয়দপুরে বিমানবন্দরে এ ঘটনা...
বগুড়ায় অবৈধভাবে মজুদ প্রায় ১৫ হাজার বস্তা সার জব্দ করা হয়েছে। রোববার (৭ আগস্ট) রাত ১২টার দিকে সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে  মঞ্জু-করিম ট্রেডার্সের গোডাউন থেকে এসব জব্দ করা...
নোয়াখালীর সদর উপজেলার পৌরবাজার এলাকায় অভিযান চালিয়ে ১২০ কেজি চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চিংড়ি মাছে জেলি মিশিয়ে ওজন বাড়ানোর দায়ে দুই মাছ ব্যবসায়ীকে সাত দিনের কারাদণ্ডও দেয়...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর