জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে নরসিংদীতে চালের বাজার ঊর্ধ্বমুখী। সব ধরনের চালে কেজি প্রতি দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা করে। বস্তা প্রতি দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। এতে বিপাকে পরেছে মধ্যবিত্ত ও নিন্মবিত্ত সাধারণ মানুষ।
সময়ের সাথে সাথে নরসিংদীর চালের বাজারগুলো অস্থিতিশীল হয়ে পরছে। প্রতিদিনই বাড়ছে চালের দাম।
নরসিংদীতে গুদামগুলোতে বস্তা ভর্তি চালের মজুত থাকা সত্ত্বেও বস্তা প্রতি দাম বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা।
সব ধরণের চিক ও মোটা চালে কেজি প্রতি দাম বৃদ্ধি পেয়েছে ৪ থেকে ৫ টাকা করে।
সাধারণ ক্রেতারা বলছেন, হঠাৎ চালে দাম বৃদ্ধিতে অনেকটাই বিপাকে মধ্যে তারা। চালের দাম বৃদ্ধি পেলেও বৃদ্ধি পাচ্ছে না সাধারণ মানুষের আর্থিক আয় ও ক্রয়ক্ষমতা।
ব্যবসায়ীদের দাবি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন খাতে খরচসহ অন্যান্য সব কিছু বেড়ে গেছে। পাশাপাশি তেলের দাম বাড়ানোর অজুহাতে মিল মালিক ও কর্পোরেট ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছে। এ কারণে নরসিংদীতে সব ধরনের চালের দাম বেড়েছে।
আরও পড়ুন: ফাঁকা মাঠে ডিমের বাজিমাত, রেকর্ড দাম বৃদ্ধি
মোতালিব ভূঁইয়া
নরসিংদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোতালিব ভূঁইয়া বলেন, তেলের সাথে সব কিছুর সম্পর্ক। তেলের দাম বাড়ায় সব কিছুরই দাম বাড়ছে। আমাদের কিছু করার নেই।
একাত্তর/আরএ