ফাঁকা মাঠে ডিমের বাজিমাত, রেকর্ড দাম বৃদ্ধি

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১০:১০ পিএম

রেকর্ড ছাড়িয়েছে দেশের ডিমের দাম। খুচরা বাজারে একটি ডিমের দাম এখন ১৩ টাকা ৭৫ পয়সা। আর পাইকারি বাজরে দাম সাড়ে ১১ টাকা। ডিমের বাজারে কেন এই নৈরাজ্য কারা রাতারাতি দাম বাড়িয়ে দিচ্ছে তা জানা নেই সরকারি কিংবা বেসরকারি কোনো সংস্থার। এদিকে হঠাৎ ডিমের আকাশ ছোঁয়া দামে বিপাকে পড়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, বাজার তদারকিতে কেউ না থাকায় এ রকম ফাঁকা মাঠে ডিমের দাম তড়তড় করে বাড়ানো হচ্ছে।  

ডিমের পাইকাররা জানান, রাজধানীতে ডিমের অন্যতম যোগানদাতা গাজীপুর ও টাঙ্গাইলের খামারিরা। জ্বালানির দাম বাড়ার পর এসব এলাকা থেকে যে কোনো পণ্য পরিবহনে খরচ বেড়েছে দুই হাজার টাকা। একটি ট্রাকে ডিম আসে অন্তত ৫৫ হাজার। সেই হিসাবে ১০০ ডিমের জন্য পরিবহন খরচ বেড়েছে তিন টাকা ৬০ পয়সা। 

ক্রেতারা বলেন, গেলো সাত দিনে পিস প্রতি ডিমের দাম বেড়েছে সাড়ে তিন টাকা। 

দুই সপ্তাহ আগেও একশ ডিমের পাইকারি দর ছিল ৯৫০ টাকা। নতুন খরচ যুক্ত হলেও দাম হওয়ার কথা ৯৫৩ টাকা। কিন্তু পাইকারিতে ১০০ ডিমের দাম এখন সাড়ে ১১শ’ টাকা। 

পাইকারি থেকে খুচরা বাজারে গিয়ে এই দাম হচ্ছে সাড়ে ১২শ’ টাকা। অর্থাৎ ১০০ ডিমে বাড়ছে আরও ১০০ টাকা। 

সাধারণ ক্রেতারা জানান, পাড়া-মহল্লার খুচরা দোকানে গিয়ে আরেক দফা চড়ছে দাম। প্রতি পিছ ডিম বিক্রি হচ্ছে সাড়ে ১৩ টাকা। প্রতি হালি ৫৫ টাকা। 

আরও পড়ুন: অবশেষে খোলাবাজারে কমলো ডলারের দাম

তাদের দাবি, নতুন করে মুরগির খাবারের দাম বাড়েনি।  জুনে ৫০ কেজি বস্তার দাম ছিলো ২৮৩৮ টাকা। যা এখনও তাই আছে। তাহলে কেন দামের এই অরাজকতা! 

তারা বলেন, বাজারে তদারকি না থানায় দিনশেষে মানুষ ভুগছে। এমন অবস্থায় ডিমের বাজারে সরকারের নজরদারি দাবি জানিয়েছেন ক্রেতারা। 


একাত্তর/এসি

দেশের বাজারে আবার স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে দুই লাখ ৮৬ হাজার টাকা দাঁড়িয়েছে। এর মাধ্যমে...
স্বর্ণ, সোনা, বাজুস, দাম বৃদ্ধি, বাড়লো, এক ভরি সোনার দাম কত
দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে আট হাজার ৩৩৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের...
দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে পাঁচ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর