সিঙ্গাপুরের পর এবার মালয়েশিয়া থেকে এলো ডিজেলের জাহাজ

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পিএম

সিঙ্গাপুরের পর এবার মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে একটি ট্যাঙ্কার চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে ৩৪ হাজার মেট্রিক টন ডিজেল নিয়ে বন্দরের ডলফিন জেটিতে ভিড়ে ‘এমভি সান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজটি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সঙ্কটের মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই মালয়েশিয়া থেকে এই বিপুল পরিমাণ ডিজেল দেশে এলো।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি করা এই পরিশোধিত ডিজেল দ্রুত খালাস করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জ্বালানি তেলের সংবেদনশীলতা বিবেচনায় বন্দর ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিপিসি কর্মকর্তারা আশা করছেন, নিয়মিত এই আমদানির ফলে দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল থাকবে।

এর আগে গত শুক্রবার (৩ এপ্রিল) সিঙ্গাপুর থেকে ‘এমভি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ ২৭ হাজার ৩০০ মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছিলো। জাহাজটি রোববার বেলা সাড়ে ১১টার দিকে তেল খালাস সম্পন্ন করে বন্দর জেটি ছেড়ে গেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বর্তমানে মালয়েশিয়া থেকে আসা জাহাজটি থেকে তেল খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে।

একাত্তর/এসি
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর