খুলনায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তালিকাভুক্ত রাজাকার অতিথি হিসেবে উপস্থিত থাকায় সেই অনুষ্ঠান বর্জন করেছেন উপস্থিত মুক্তিযোদ্ধারা।
সোমবার (১৫ আগস্ট) জেলার দাকোপ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
অনুষ্ঠানটির আয়োজিক ছিল দাকোপ উপজেলা প্রশাসন।
জানা যায়, দাকোপে উপজেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে উপজেলার তালিকাভুক্ত রাজাকার উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান অংশগ্রহণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান মুক্তিযোদ্ধারা। পরে তারা অনুষ্ঠানের কর্মসূচি বর্জন করে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুইপ পঞ্চানন বিশ্বাস। তিনি মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বর্জন না করার অনুরোধ করলেও তারা সেটি উপেক্ষা করে অনুষ্ঠান বর্জন করে চলে যান।
আরও পড়ুন: বঙ্গবন্ধুসহ নিহতদের ধর্মীয় রীতি মেনে দাফন করতে দেয়নি খুনিরা
পরে পরিস্থিতি বেগতিক দেখে উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী তড়িঘড়ি বক্তৃতা দিয়ে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন।
পরে প্রশাসনের অনুরোধে ঘণ্টা খানেক পরে মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে ফিরে আসেন।
একাত্তর/এসি