খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত দুই

আপডেট : ১৪ জুন ২০২৬, ০১:০০ পিএম

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (১৪ জুন) ভোরে দৌলতপুর থানার পশ্চিম কাশিপুর বিদ্যুতকেন্দ্র জামে মসজিদে এই হামলার ঘটনা ঘটে।

গুলিবর্ষণে গুরুতর আহত দুজন হলেন—মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম এবং মো. আলম মন্ডল। 

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ভোরে বিদ্যুতকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজ আদায় করছিলেন মুসল্লিরা। জামাত চলাকালে হঠাৎ কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী মসজিদে প্রবেশ করে। তারা সরাসরি মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তার পাশে নামাজে থাকা অপর মুসল্লি আলম মন্ডলও গুলিবিদ্ধ হন।

চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীদের ছোড়া গুলি লোকমান হাকিমের মাথায় বিদ্ধ হয়েছে। অন্যদিকে আলম মন্ডলের মাথা, গলার বাম পাশ এবং ডান হাতের বাহুতে গুলি লেগেছে। রক্তাত্ব অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়।

উপাসনালয়ের ভেতরে নামাজরত অবস্থায় এমন হামলার ঘটনায় পশ্চিম কাশিপুর এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পরপরই পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহের পাশাপাশি হামলাকারীদের শনাক্ত করতে কাজ শুরু করেছে যৌথ বাহিনী।

দৌলতপুর থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন শত্রুতার জেরে মসজিদ কমিটির সেক্রেটারিকে লক্ষ্য করে এই গুলিবর্ষণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের আটকে নগরজুড়ে অভিযান চালানো হচ্ছে।

একাত্তর/এসি
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
খুলনার দৌলতপুরে দিনেদুপুরে জুট প্রেসের এক শ্রমিককে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ একজনকে আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
‘অনেক ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত সাম্প্রতিক চর্চা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি...
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় তুলা ও জুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশাপাশি...
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই আশঙ্কাজনক রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে...
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ আগমনী বার্তা নিয়ে শনিবার উদযাপিত হতে যাচ্ছে পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর