কুমিল্লা নগরের মিশনারী স্কুল সড়কে দেশিয় অস্ত্র দিয়ে শাহাদাৎ হোসেন(১৫) নামের এক কিশোরকে খুন করে পালিয়ে গেছে দুবৃর্ত্তরা।
শুক্রবার (১৯ আসগট) বিকেল পাঁচটায় কুমিল্লা মিশনারী স্কুলের সামনে নগর উদ্যান সড়ক কাস্টমস অফিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোঃ শাহাদাৎ হোসেন নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার হোমিও কলেজের পাশের বশু মিয়ার বাড়ির মো. শাহ আলম ভূইয়ার ছেলে।
নিহত শাহাদাৎ হোসেন নগর উদ্যানের একটি রাইডের সাবেক কর্মচারী ছিলেন।
রাইডের মালিক তাজুল ইসলাম জনি বলেন, শুক্রবার বিকেলে শাহদাৎ নগর উদ্যানে ঘুরতে আসে। সেখানে আসলে স্থানীয় মফিজাবাদ কলোনির হাসিব ও রতন নামের দুজন ছেলে তাকে ডেকে নিয়ে যায়। কাস্টম অফিসের সামনে যাওয়ার সাথে সাথে তাকে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে। দুজন মিলে প্রকাশ্যে সবার সামনে তাকে দা ও ছুরি দিয়ে আঘাত করে। একইসাথে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।
তিনি আরও বলেন, পরে সড়কে উপস্থিত সাধারণ মানুষরা প্রথমে সদর হাসপাতালে শাহাদাৎকে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমেকে নেয়ার পরামর্শ দেয়। পরে কুমেকে নিয়ে যাওয়া পরে কর্তব্যরত চিকিসৎক মৃত তাকে ঘোষণা করেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডাঃ নাফিস ইমতিয়াজ উদ্দিন আহমেদ জানান, অতিরিক্ত আঘাত আর রক্তক্ষরণে শাহাদাৎ সড়কেই মারা যান। তার শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
এ ব্যাপারে কুমিল্লা কোতয়ালী থানায় একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে।
একাত্তর/এসএ