নরসিংদীর পলাশে ২০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের বরাবো গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন -জিনারদী ইউনিয়নের উত্তর চন্দন গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. নাঈম মিয়া (২৬) ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মৃত তৈয়ব আলীর ছেলে মো. আরমান হোসেন।
পুলিশ জানায়, সোমবার রাতে জিনারদীর বরাবো গ্রাম দিয়ে মাদক পাচার হবে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অবস্থান নেন পলাশ থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গী ফোর্স।
রাত সাড়ে ১২টার দিকে দ্রুতগামীর একটি প্রাইভেটকার সেখান দিয়ে যাওয়ার পথে তা সন্দেহ হলে পুলিশ প্রাইভেটকারটি আটকিয়ে তল্লাশি চালায়।
এসময় প্রাইভেটকারের পেছন থেকে দুটি বস্তার ভেতর রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কাঠবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত, আহত পাঁচ
উদ্ধার গাঁজাসহ প্রাইভেটকারের আরোহী নাঈম ও আরমানকে গ্রেপ্তার করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তারা গোপনে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন।
একাত্তর/আরএ